‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণ কুড়া ইউনিয়নে। রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মানিক মিয়া, রূপনারায়ণ কুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা জেংচ্ছাম, ইউপি সদস্য মোঃ হযরত আলী, সিএসপি মোঃ আল হাদী বাচ্চু এবং কারিতাসের হিসাব রক্ষণ কর্মকর্তা শ্যামল কৃষ্ণ চন্দ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজ পাড়া সূর্যের আলো মহিলা উন্নয়ন সমিতির সভাপতি। এতে সংগঠনের সদস্য ও স্থানীয় জনগণসহ মোট ১২০ জন অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১০৯ জন নারী ছিলেন। দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন রিনা জেংচ্ছাম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গোপালপুর বকুল কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে পরিবেশবিষয়ক নাটক পরিবেশনা। নাটকের মাধ্যমে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে অংশগ্রহণকারীদের মাঝে ১২০টি লটকন (ববি) কলম চারা বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কর্মসূচি জোরদারে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই।

Tag
আরও খবর