“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দিগলাকোনা মিশন স্কুলে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান রনি, কারিতাসের আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, সহ-মাঠ কর্মকর্তা রুমেল মৃ, দিগলাকোনা মিশনের ব্রাদার ইশতেয়ার মৃ এবং এল.এম.সি শ্রীবরদী উপজেলার সভাপতি ব্রতিন কুমার ম্রং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের বকশীগঞ্জ আলোক কোরে-২ প্রকল্পের এল.এম.সি সভাপতি অনন্ত ম্রং। তিনি পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্সের সহযোগিতায় ও আলোক কোরে-২ প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চল; এল.এম.সি কমিটি এবং টিডব্লিউএ, বকশীগঞ্জ উপজেলা শাখার বাস্তবায়নে এ কর্মসূচি উদযাপন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ৩০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের ১১৫০টি চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ ঘন্টা ২৮ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩ ঘন্টা ২৩ মিনিট আগে