তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে হাঁটার সময় কানে হেডফোন ব্যবহার করায় মর্মান্তিক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার ( ৯ জুন) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বানিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাং টিপু (১৮) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং মোহাম্মদ শাহজাহানের পুত্র। কয়েকদিন আগে তিনি আত্মীয়দের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার সময় মোহাং টিপু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন এবং তার কানে হেডফোন লাগানো ছিল। তিনি গান শুনছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রেন এগিয়ে আসে। হেডফোন ব্যবহারের কারণে ট্রেনের হর্ন ও শব্দ তিনি শুনতে পাননি। ফলে ট্রেনটি তার খুব কাছে চলে আসলেও তিনি বিপদের বিষয়টি বুঝতে পারেননি।

এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহতের মামার বক্তব্য অনুযায়ী, মোহাং টিপু কয়েকদিন আগে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার দিন তিনি রেললাইনের দিকে হাঁটতে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যু গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, রেললাইনে হাঁটার সময় অসতর্কতা এবং কানে হেডফোন ব্যবহার করা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। তারা সকলকে রেলপথে চলাচলের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।


আরও খবর