শ্রীমঙ্গলে কাজী সমিতির কমিটি পুনর্গঠন, নাছির উদ্দিন সভাপতি ও শিহাব উদ্দিন সেক্রেটারি মনোনীত রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে হিন্দু ২ পক্ষের সংঘর্ষ ও মারামারি, আহত ২ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল নোয়াখালী জেলার এসপি বদলি মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, রকমগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ শ্রীবরদীতে কারিতাসের আয়োজনে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত এআই ভিডিও বানিয়ে অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

"সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ।

"সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। ১১ই জুন বৃহস্পতিবার বিকাল বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাগন,বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ, নাগরিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন এর প্রতিনিধিদের সাথে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লাখাই উপজেলার সমস্যা, সম্ভাবণা ও প্রস্তাবনা তুলে ধরে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলাম, থানা পুলিশ এর পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ভবেন্দ্র কৃষ্ণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক আশীষ দাশগুপ্ত, কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর। সভায় বক্তাগন বলেন লাখাই উপজেলা হাওরবেষ্টিত উপজেলা। কৃষি, মৎস্য, প্রানী সম্পদ এর ক্ষেত্রে একটি সম্ভবনাময় অঞ্চল। ধান ও মাছ উৎপাদনে উদ্বৃত্তের উপজেলা এবং দুধ,ডিম,মাংস উৎপাদনে উদ্বৃত্তের কাছাকাছি হওয়া সত্বেও বিগত ২০১৪ সাল থেকে হবিগঞ্জ এর উজানে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠান বর্জের কবলে পড়ে লাখাই উপজেলার প্রধান ও দীর্ঘ নদী সুতাং আজ অস্তিত্ব সংকটে। মাছসহ জলজ প্রানী শুন্য হয়ে পড়েছে। শিল্প বর্জের প্রভাবে মৎস্য সম্পদের গৌরবোজ্জ্বল ইতিহাস আজ হারিয়ে যেতে বসেছে। নদীর মাছে মাইক্রো প্লাস্টিকের উপস্থিতির ফলে জনস্বাস্থ্য আজ হুমকিতে। লাখাই উপজেলা সরিষা ও গম আবাদে একটি সম্ভবনাময় অঞ্চল হওয়ায় সরিষা নির্ভর মধু চাষের অপার সম্ভাবনা রয়েছে। একে বাস্তবায়নের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষার গুনগত মানোন্নয়ন ও ঝড়ে পড়া রোধে বিশেষ করে ছেলে শিক্ষার্থী রোধে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। যানজট নিরসনে স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ বলেন লাখাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি,দাঙ্গা সহ বিভিন্ন ক্ষেত্রে কাংখিত উন্নয়ন হলেও মাদকের ভয়াল থাবা থেকে এখনো আসা সম্ভব হয়ে উঠেনি। তবে পূর্বেকার সময়ের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। মাদক নিমূর্লে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে সকলে যায় অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। মাদক ও শিশু ধর্ষন বন্ধে সকলের একযোগে কাজ করে যেতে হবে।
Tag
আরও খবর




deshchitro-6a2ae7f7eae5b-110626105311.webp
নোয়াখালী জেলার এসপি বদলি

১ ঘন্টা ৫০ মিনিট আগে