মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর ও সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল শহরে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে শহরের হবিগঞ্জ রোডস্থ সোনালী মার্কেট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্ত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
মিছিলোত্তর সমাবেশেয় বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান (তপন), শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, সহ-সাধারণ সম্পাদক বসন্ত গোয়ালা, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা সরফরাজ আহমেদ সরফু শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, যুব উন্নয়নমূলক কর্মকাÐ এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরিতে তার অবদান রয়েছে। পাশাপাশি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে এখনো প্রশংসিত। তারা আশা প্রকাশ করেন, সরফরাজ আহমেদ সরফুর এই নতুন দায়িত্বের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৪৬ মিনিট আগে