চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন থানা ও ইউনিটের মধ্যে মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে অসামান্য অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। বুধবার (১১ জুন) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে পুরস্কৃত করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তারে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের তালিকায় স্থান পান ওসি মোহাম্মদ আব্দুল হালিম। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান পুরস্কার তুলে দেন। এসময় জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলার আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা এ স্বীকৃতি লাভ করেন। স্থানীয় সচেতনমহল ও থানার কর্মকর্তা-কর্মচারীরা ওসি আব্দুল হালিমের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে জোরারগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়। জোরারগঞ্জ থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি।
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে