জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিবান্ধব মানসিকতা তৈরিতে নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়ে গেল "Startup, Science Project and Innovation Idea Showcasing Program"। উপজেলা পর্যায়ের এই আয়োজনে খুদে বিজ্ঞানীদের তৈরি চমৎকার সব প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া দর্শকদের চমকে দিয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ঢাকা)-এর নির্দেশনা অনুযায়ী এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (ECDI) এবং এসইইউ যৌথভাবে এই উৎসবমুখর প্রোগ্রামটির আয়োজন করে। স্থানীয় পর্যায়ে এর সার্বিক বাস্তবায়নে নিরলস কাজ করেছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন ও তাদের উৎসাহিত করেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এইচ. এম. খোদাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাবিদ ও রাজনৈতিকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান যুগের তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তাদের প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাভাবনার অধিকারী হতে হবে। এই ধরণের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নতুন কিছু সৃষ্টি করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

​মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলগতভাবে অংশ নিয়ে তাদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনগুলো তুলে ধরে। অতিথিবৃন্দ খুদে বিজ্ঞানীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজন আরও বড় পরিসরে করার তাগিদ দেন।

Tag
আরও খবর