ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে খুব অচিরেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক (টুরিস্ট) ভিসা পুনরায় চালু হওয়ার বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার সকালে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সহধর্মিণী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন হাইকমিশনার দুই দেশের বিশাল জনসংখ্যাকে এক সুতায় বেঁধে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার বার্তা দেন। দীনেশ ত্রিবেদী বলেন, “ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বিশ্বের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

১৬০ কোটি মানুষের যৌথ কল্যাণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষকেও আমি এই যাত্রার অংশ হিসেবে দেখছি। ১৬০ কোটি মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন, আমরা একসঙ্গে তা অর্জনের চেষ্টা করব। যৌথভাবে সফল হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।”

সীমান্ত নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জানান, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত বিএসএফ-বিজিবি পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশইনসহ বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। এই আলোচনার সুদূরপ্রসারী ফল হিসেবে ভবিষ্যতে সীমান্ত এলাকায় উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

উল্লেখ্য, ভারত সরকার গত এপ্রিল মাসে দেশটির সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নিয়োগপত্র (লেটার অব ক্রেডেন্স) গ্রহণ করেন তিনি।

শুক্রবার সকালে বেনাপোল বন্দরে পৌঁছালে নতুন হাইকমিশনার ও তাঁর সহধর্মিণীকে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেনাপোল বন্দর ও ইমিগ্রেশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সড়কপথে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।


আরও খবর