নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ‎প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক সহ শিক্ষককে হয়রানির অভিযোগ শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেবের মৃত্যু, এমপি মুজিবুর রহমানসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার, বন বিভাগের সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের  বাজেট মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য করা হয়েছে। এবারের বাজেট  একেবারে পরিকল্পিত চিন্তাভাবনার একটি বাজেট। মানুষের জীবন উন্নত করার জন্য,, জীবনকে সহজ থেকে সহজতর করার জন্য কিন্তু এই বাজেট করা হয়েছে। যেখানে বড় বড় রাস্তাঘাট, বিল্ডিং অথবা ব্রীজ এর থেকে শিক্ষাক্ষেত্রে, বাচ্চাদের ক্রীড়ার ক্ষেত্রে,  আইনশৃঙ্খলা অনেক টা ভালো রাখা যায় কিভাবে আইনগত সহযোগিতা মানুষের মাঝে পৌছে দেওয়া যায়, কীভাবে স্বাস্থ্যসেবা আরও বেশি মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়, কিভাবে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী করা যায়,  কিভাবে কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে আরও অনেক বেশি স্বাবলম্বী করা যায় এসব বিষয়ে কিন্তু সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, এর পাশাপাশি চলমান সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সহযোগিতা করে থাকি যেমন আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন ভাতা কার্ড, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা কৃষি কার্ড সকল কিছুর বরাদ্দ বাড়ানো হয়েছে। যেন আমরা এই সমস্ত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলতে পারি। যাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, প্রশিক্ষণের মাধ্যমে তারা যে যে সেক্টরে কাজ করতে ইচ্ছুক সেই সেক্টরে তারা নিজেদের প্রফেশন বেছে নিতে পারে। শুক্রবার দুপুরে তিনি লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্টার্ট আপ ও বিজ্ঞান প্রকল্প সহ সেলাই মেশিন,  হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় ২০২৫-২৬ অর্থ বছরে এডিপি ও বিশেষ বরাদ্দের আওতায় ৮৬ জন নারীর মাঝে সেলাই মেশিন সহ ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
Tag
আরও খবর