ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন


সামাজিক সংগঠন সু-শাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ঈশ^রগঞ্জে ৫ম বার অনুষ্ঠিত হয়েছে জৈষ্ঠ্যের মধুমিলন। শনিবার উপজেলার শৈলী কিন্ডারগার্টেনে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন রিপন, সুজন সহ-সভাপতি অলক ঘোষ ছোটন,  যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান শাহীন, শিক্ষক গোলাম মোস্তফা বাবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, এ ঐতিহ্য ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। জৈষ্ঠ্য মাসের দেশীয় ফল আমাদের কৃষি ঐতিহ্য, সংস্কৃতি ও পুষ্টির অন্যতম উৎস। নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোড়দারে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যুগ্ম- আহবায়ক আতিকুর রাজ্জাক হীরা বলেন, আমি সুজনের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। বর্তমান প্রজন্মকে দেশীয় ফল লোকজ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সংঙ্গে পরিচিত করতে এ ধরণের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, সুজনের এ মধুমিলন শুধু ফল ভোজনের অনুষ্ঠান নয় এটি পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনের এক অনন্য মিলন মেলা। 

সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্পর্ক সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষৎতে এ ধারা অব্যহত থাকবে। 

অনুষ্ঠানে দেশি ফল আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, কলা, আনারস, ড্রাগন, তালের আঁশসহ, মুড়ি, চিড়া,দই পরিবেশন করা হয়। আনন্দঘন পরিবেশে অতিথিরা ফলাহারে অংশ নেন।  

আলোচনা ও ফলাহার শেষে কলতান সংগীত একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন একাডেমির পরিচালক দীপু মোহাম্মদ , মাহফুজ আহমেদ, শিক্ষার্থী পরিজাত চৌধুরী তরী, শ্রেয়ান ঘোষ, মার্জানা তাবাসুম সাবা প্রমুখ।


Tag
আরও খবর