লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” ও প্রেস ব্রিফিং।


শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।


এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশি, শ্রীবরদী উপজেলা শাখার ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ বকশীগঞ্জ উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং মাঠ কর্মকর্তা অতুল ম্রং।


এতে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।


ক্যাম্পেইনে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি সংরক্ষণ এবং মৌলিক অধিকার বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার বিষয়গুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রয়োজন রয়েছে।


বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকারবিষয়ক সংবাদ নিয়মিত প্রকাশ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।


আলোচনায় আদিবাসীদের ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।


ভূমি ব্যবস্থাপনা কমিটি এবং টিডব্লিউএ’র বকশীগঞ্জ, শ্রীবরদী ও ঝিনাইগাতী শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।


অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর