ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা।



: অবৈধভাবে ভারতীয় বাগদা চিংড়ির ফুটানো ডিম (নকলি) আশাশুনিতে আটকের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রাইভারকে ৫ হাজার টাকা জরামানা ও ডিম নদীতে অবমুক্ত করা হয়েছে। 
শনিবা সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
প্রতক্ষদর্শী সূত্রে জানাগেছে, জেলার দেবহাটা উপজেলার বালিয়াঘাটা গ্রামের আলম বারীর ছেলে প্রাইভেট কার চালক সাইদুল ইসলাম শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার বর্ডার এলাকা থেকে ৮ পলি অবৈধভাবে ভারতীয় বাগদা চিংড়ীর ডিম নিয়ে আশাশুনির মানিকখালি বিসমিল্লাহ হ্যাসারীর উদ্দেশ্যে আসে। স্থানীয় জনতা সন্দেহজনকভাবে ডিমসহ প্রাইভেট কার হ্যাসারির গেট দিয়ে ঢুকার মুখেই আটক করে পুলিশে খবর দেয়। থানা পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে পৌছে সকল মালামাল ও প্রাইভেটকার চালককে থানা হেফাজতে নেয়া হয়। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত ৮ পলি বাগদার ডিম মরিচ্চাপ নদীতে অবমুক্ত করেন এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় প্রাইভেট কার চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
প্রাইভেট চালক সাইদুল ইসলাম জানান, বাগদার ডিম সহ পলিগুলো বিসমিল্লাহ হ্যাচারীতে পৌছে দিতে তার প্রাইভেট ভাড়া করা হয়। হ্যাচারীতে পৌছানোর প্রাক্কালে স্থানীয় জনতা গাড়ী আটক করে।  
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, জব্দকৃত বাগদার ডিম অবৈধভাবে ভারত থেকে আমদানী করা বলে ড্রাইভারের স্বীকারোক্তি মতে বোঝা যায়। সে জন্য হ্যাচারীর মালিক বা কর্তৃপক্ষের কাহকে না পেয়ে আপাতাত ড্রাইভার সাইদুলকে জরিমানা করা হয়েছে এবং বাগদার ডিম় মরিচ্চাপ নদীতে অবমুক্ত করা হয়েছে, সাইদুলকে ৫ হাজার টাকা জরিমানা করা। বিসমিল্লাহ হ্যাচারীর বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। প্রসঙ্গত. সরকারিভাবে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের সাগর থেকে ডিম আহরনের জন্য রানী বাগদা সহ সকল মাছ ধরা বা আহরন করা নিষিদ্ধ। সে কারনে বিসমিল্লাহ হ্যাচারীর মালিক সহ অবৈধ হ্যাচারী ব্যবসায়ীরা প্রতি বছর এ মৌসুমে অধিক লাভের আসায় ভারত বা থাইল্যান্ড থেকে অবৈধভাবে বাগদার ডিম (নকলি) গভীর রাতে আমদানী করে থাকে। ফলে মৎস্য চাষীরা কেমিক্যাল দেয়া নকলি হ্যাচারীতে ফুটিয়ে বাজারজাত করায় মৎস্য চাষীরা চাষে ব্যাপক ক্ষতির সম্মখিন হচ্ছে। এব্যাপারে ভূক্তভোগী মৎস্য চাষীরা এর প্রতিকার প্রার্থনা করেছে। #

Tag
আরও খবর