জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক বুদ্ধি  প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানি জমিতে গরু চরাতে যান ২০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণী। এ সময় একই গ্রামের ইন্দের আলী (৬০) তাকে জাপটে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
 
ভুক্তভোগীর চিৎকার শুনে তার মামা আবু কাশেম ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানানো হলে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।
 
মামলার পর পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, গত ১৪ জুন বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি ইন্দের আলীকে গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত আছে।
Tag
আরও খবর