জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় অবস্থিত শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডার আয়োজন করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে শান্তি বাড়ি ইকো রিসোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আড্ডায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ, বাংলা নিউজ২৪ডটম এর সিলেট ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক, দৈনিক কালবেলার শ্রীমঙ্গল প্রতিনিধি এসকে দাস সুমন।

এসময় শান্তিবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভীর সরকার লিঙ্কন এর পক্ষ থেকে আয়োজন করা হয় মৌসুমী ফল উৎসব ২০২৬ এর।

আড্ডার ফাঁকে শান্তিবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভীর সরকার লিঙ্কন বলেন, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল থেকে আমি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ নানা কার্যক্রম চালিয়ে আসছি। গত ৫ জুন পরিবেশ দিবসেও আমার রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফল এবং বনজ বৃক্ষ রোপণ করেছি।

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইতোমধ্যে আমার রিসোর্টে স্থাপন করা হয়েছে 'পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার বিষয়ক সিগনেচার বোর্ড'। যারা এখানে বেড়াতে আসেন, বোর্ডে লেখা পড়ে পরিবেশ রক্ষায় অঙ্গীকার করেন এবং সিগনেচার দিয়ে উৎসাহ যোগান।

তিনি আরো জানান, রিসোর্টের উদ্যোগে আগামী ২৬ জুন দিনব্যাপী বৃক্ষরোপণসহ পরিবেশ রক্ষায় নানা কর্মসূচি পালন করা হবে। এতে প্রকৃতি-পরিবেশ বিষয়ক দেশের খ্যাতনামা লেখক, গবেষক, গণমাধ্যমকর্মীরাও অংশ নেবেন।

এসময় আড্ডায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বলেন, বাংলাদেশের পরিবেশ আজ বহুমাত্রিক সংকটের মুখে। বায়ুদূষণ, পানিদূষণ, প্ল্যাস্টিক বর্জ্য, ই-বর্জ্য, মেডিকেল বর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে; তেমনই বাড়ছে নানা রোগ এবং অর্থনৈতিক ক্ষতি। তাই পরিবেশ রক্ষার প্রশ্নটি আজ আর শুধু প্রকৃতি সংরক্ষণের বিষয় নয়। এটি সরাসরি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়নের প্রশ্ন।

পরিবেশ রক্ষা মানে শুধু গাছ, নদী বা পাহাড় রক্ষা নয়। পরিবেশ রক্ষা মানে মানুষের জীবন রক্ষা। আমরা যে বাতাসে শ্বাস নিই, যে পানি পান করি এবং যে মাটিতে খাদ্য উৎপাদন করি, তার সুরক্ষাই আমাদের ভবিষ্যৎ সুরক্ষার ভিত্তি। আজ যদি আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল না হই, তাহলে আগামী প্রজন্মকে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

অতিথি সাংবাদিকরা আরও বলেন, পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকার হোক 'দূষণ কমাই, গাছ লাগাই, বন রক্ষা করি, পাহাড় ধ্বংস বন্ধ করি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলি। কারণ একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পরিবেশ সুরক্ষার কোনো বিকল্প নেই।

আড্ডা শেষে রিসোর্ট এলাকাজুড়ে রোপণ করা বিভিন্ন

Tag
আরও খবর