সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর দিয়াড় শংকরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঠ পাহারাদার সিদ্দিক ও রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। আহতরা হলেন অমৃতপাড়া গ্রামের সামের মন্ডলের ছেলে আশরাফুল (৫০), মহারাজপুর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মিলন (৩৫) এবং রাজশাহীর বাঘা থানার করালী নওসারা গ্রামের লালু মন্ডলের ছোট ছেলে কাওসার (২১)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহত মিলন ও কাওসারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঘটনাটি ঘটে মাঠের পাহারাদারদের সাথে গরু মহিশ চড়ানোকে কেন্দ্র করে, বিগত দিনে রহমান নাও সারা মাঠের দুই বিঘা জমির বাদাম এবং দুই বিঘা জমির কুসুরের মাথা খাইয়ে দিয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে মাঠ পাহারাদার সিদ্দিক গ্রুপ রহমানকে আঘাত করে, এক পর্যায়ে মাঠ কমিটি সেটা মীমাংসা করে দেয়, এই ঘটনার যের ধরে রহমানের ছেলেরা মঙ্গলবার সকালে ওত পেতে থাকে, এবং মাঠ পাহারাদার উজ্জলের ছোট ভাই কাউসার নামের এক ব্যাক্তি দুধ নিয়ে তার বোনের বাসায় যাচ্ছিল, কাউসারকে দেখতে পেয়ে রহমানের ছেলে মিলন গ্রুপ এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে,এখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে গেছে লালপুর থানা পুলিশ। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শফিকুল ইসলাম বলেন তদন্ত চলছে।
Tag
আরও খবর