তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক

গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে উপজেলা প্রশাসন ও দৌলতদিয়া নৌ পুলিশের যৌথ অভিযানে ৫,৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫৮টি অবৈধ চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৬০০ মিটার কারেন্ট জালসহ এক জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে কলাবাগান মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার এবং দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ৫৮টি অবৈধ চায়না দুয়ারী এবং ৫,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত সব চায়না দুয়ারী ও কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জাল ও ফাঁদের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে বিশেষ অভিযানের অংশ হিসেবে একই দিন বিকেল ৩টা ৩৫ মিনিটে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বারপাড়া সংলগ্ন পদ্মা নদী এলাকায় অভিযান চালিয়ে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ এক জেলেকে আটক করে নৌ পুলিশ। আটক জেলে মো. ওসমান সরদার (৫০), মৃত কলিমদ্দি সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রিসপাড়া গ্রামের বাসিন্দা। দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, আটক জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাথী দাস জানান, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন বৃদ্ধি এবং অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও খবর