দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

১৫ বছরেও সংস্কার হয়নি রুপাতলী গ্যাস্টারবাইন পাটনিবাড়ি সড়ক,

বরিশাল নগরীর রুপাতলী গ্যাসটারবাইন মহাসড়কের পাশে পাডনীবাড়ির গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ প্রায় ১৫ বছরেও উন্নয়নের সংস্কারের মুখ দেখেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শত শত মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, এলাকাবাসীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা চলাচল করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের সময় ও অর্থ—দুটোরই অপচয় হচ্ছে। অনেক সময় দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে পথচারীদের। স্থানীয় বাসিন্দা মো. কালাম বলেন, “১৫ বছর ধরে একই অবস্থা দেখে আসছি। বারবার সিটি কর্পোরেশনে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”আরেক বাসিন্দা ছালমা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “নগরীর ভেতরে এমন গুরুত্বপূর্ণ একটি সড়কের এই অবস্থা মেনে নেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু করা উচিত।” এ বিষয়ে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ শুরু না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ০ মিনিট আগে