সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে চলতি বছরের মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। একই সঙ্গে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। রোববার (২১ জুন) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত মাসিক মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন এবং মৃত্যুর তথ্য নিবন্ধনের ওপর ভিত্তি করে এ মূল্যায়ন করা হয়। মে মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে লক্ষ্যমাত্রা অতিক্রম করে সম্পন্ন হয়েছে ৪২৯টি জন্ম নিবন্ধন। অন্যদিকে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, সেখানে নিবন্ধিত হয়েছে ২১৯টি মৃত্যু। পরিসংখ্যান অনুযায়ী, গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধন কার্যক্রমের সফলতার হার ১০০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ১৮৯ শতাংশ। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় সফলতার হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা, যেখানে গড় সফলতার হার ১০৫ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বরগুনার বামনা উপজেলা, যার গড় সফলতার হার ১০২ দশমিক ৫ শতাংশ। উল্লেখ্য, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক এর আগেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রেখে প্রশংসিত হয়েছেন। গত অর্থবছর (২০২৪-২০২৫) তিনি সারাদেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হন। এ অর্জন প্রসঙ্গে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউএনওর দায়িত্ব মূলত তদারকি করা। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিক পরিশ্রম ও সমন্বিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। আমি তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের কার্যকর তদারকি, জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে গলাচিপা উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিকভাবে সাফল্যের নজির স্থাপন করছে।
আরও খবর