কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যকে পিটিয়ে আহত


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার আবুল বাশারের ওপর হামলা ও  মারধর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার বিকেলে উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে ওই ঘটনাটি ঘটে। 

ঘটনার সময় পাশে থাকা অত্র ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা মোবাইল ফোনে জানান, ইউপি চেয়ারম্যানের বাড়ির কাছের কিছু লোকজন হঠাৎ করে ইউপি সদস্য আবুল বাশারের উপর লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালিয়ে মারপিট করে আহত করে চলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শরীরে বড় ধরনের কাটাছেঁড়ার জখম না থাকলেও লাঠিসোটা দিয়ে মারপিট করায় শরীরের নানা জায়গায় আঘাত রয়েছে।  

নিজের পরিষদের মেম্বারকে দুর্বৃত্তরা মারধর করা সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, বুধবার দুপুরে তিনি মেম্বারদের নিয়ে পরিষদে বসা ছিলাম। এসময় মেম্বারদের নিয়ে এসএসসি ফলাফলের মিষ্টিও খাওয়া হয়। কিছুক্ষণ পর আবুল বাশার মেম্বার এবং মাসুদ মেম্বার পরিষদ থেকে বের হয়ে যায়। একটু পরে খবর আসে বাশার মেম্বারকে ৪ থেকে ৫ জন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করলে ছেলেদেরকে কেউ চিনতে পারেনি বলে জানায়। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি। 

হামলার সময় সাথে থাকা মেম্বার মাসুদ রানা বলেছে হামলাকারীরা চেয়ারম্যান এর বাড়ির কাছের লোক এমন বিষয় জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এগুলো সবই মিথ্যা এবং পরিকল্পিত কথা। তারপরও যদি এমন কেউ চিহ্নিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর