তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২



সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদকবিরোধী অভিযানে ৪ বোতল কোরেক্সসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পাটকেলঘাটা থানার পুলিশ খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশের পুকুরসংলগ্ন পাকা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের ব্যাগ থেকে ৪ বোতল উইন কোরেক্স উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিরা গ্রামের মনির হোসেনের ছেলে শামীম হোসেন (৩২) এবং লালচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে আজগার শেখ (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন দুই ব্যক্তি। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাদের পরিচয় জানতে চান। এ সময় তারা অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিলে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে কোরেক্সের বোতল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত কোরেক্স মাদকদ্রব্য হিসেবে গণ্য হওয়ায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর