ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহায়তায় ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএফজি’র সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তালুকদার। পিএফজি’র পিস অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম ভুঁঞা মনি এবং উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভুঁঞা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান। মূল প্রবন্ধে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা, শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা ও প্রশাসনের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ বহুধর্ম, বহুমত ও বহুসংস্কৃতির দেশ। এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য হলো পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন। সমাজে শান্তি বজায় রাখতে ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ নয়, বরং পারস্পরিক আস্থা, সংলাপ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা জরুরি। বক্তারা আরও বলেন, কোনো ধরনের গুজব, বিদ্বেষমূলক বক্তব্য, উসকানি বা সহিংসতা সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাই স্থানীয় পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুন সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, জপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঈশ^রগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, ইসলামপুর জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহর পরিচালক মুফতি মাহমুদুল হক আযীযী, সোহাগী জামিয়া মাহমুদিয়া দারুসসালাম এর সহকারী পরিচালক মুফতি নাইমুল ইসলাম, ঈশ^রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমীন রিপন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক উদয় সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার আহ্বায়ক চন্দন রঞ্জন সরকার, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শরীফ, শ্রীশ্রী করুণাময়ী কালিবাড়ীর পুরোহিত ডালিম চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা জোরদার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সংলাপ শেষে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
৮ ঘন্টা ২ মিনিট আগে
৮ ঘন্টা ৬ মিনিট আগে
৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ২২ মিনিট আগে
৯ ঘন্টা ২৭ মিনিট আগে