দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিসের সহযোগিতায়  বৃহস্পতিবার( ২৫ জুন)সকালে উপজেলার কলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্যদের নিয়ে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা প্রকল্পের আওতায়  মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম ও ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। 

বারসিকের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হকের সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সবুজ সংহতির উপজেলা সদস্য  শিক্ষক রনজিৎ কুমার বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, গাবুরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাব উজ-জামান, পদ্মপুকুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক চন্দ্র সরকার।

 উক্ত সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সভানেত্রী আসমাউল হুসনা, দেবশ্রী রানী, আজমুন্নাহার কুইন,  চন্দনা রানী, রিতা রানী, প্রভাতী রানী, স্বপ্না রানী আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি শংকরী রানী বলেন, আজকের এই সংলাপরে মাধ্যমে সরকারী কৃষি অধিদপ্তরের সাথে পারস্পারিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি হয়েছে। একই সাথে সরকারী কৃষি অফিসের বিভিন্ন সেবা সহজে স্থানীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাবে।  

 সংলাপে বক্তারা বিষ মুক্ত ফসল উৎপাদন, জৈব পদ্ধতির ব্যবহার বৃদ্ধি জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ব্যবহার ও স্থানীয় কৃষি অভিযোজন চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। 

ছবি- শ্যামনগরে  বারসিকের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠান।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে