শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন সবার আগে সানন্দবাড়ী (SAS)

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গাইবান্ধা (বালাসী) ঘাট থেকে জামালপুর (সানন্দবাড়ী) পর্যন্ত যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS)।


​আজ বৃহস্পতিবার (২৫ জুন) সানন্দবাড়ী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


​সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র মোঃ জুনায়েদ আল সিয়াম স্মারকপত্র পাঠ করেন।

এ সময় নেতৃবৃন্দগণ আরও বলেন, গাইবান্ধার বালাসী ঘাট থেকে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পর্যন্ত যমুনা নদীতে একটি সেতু নির্মাণ এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি। এই সেতুটি নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার দূরত্ব ও যাতায়াত সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি অবহেলিত এই অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক চিত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।


​বক্তারা আরও উল্লেখ করেন, এই সেতুটি শুধু দুটি জেলাকে যুক্ত করবে না, বরং এটি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। তাই জনস্বার্থে জরুরি ভিত্তিতে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের জন্য তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।


​সংবাদ সম্মেলনে সানন্দবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ‘সবার আগে সানন্দবাড়ী’ (SAS) সংগঠনের কর্মীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর