দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদ সরকার আলোচনায়

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার ৪নং খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল মজিদ সরকার।তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।বর্তমানে তিনি ৪নং খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় কার্যক্রম, অসহায় মানুষের সহযোগিতা এবং এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।তৃণমূল বিএনপি থেকে উঠে আসা এই রাজনৈতিক কর্মী সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে স্থানীয় পর্যায়ে বেশ পরিচিত। জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক আদর্শের ধারাবাহিকতায় তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনপদে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। তরুণ সমাজ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কারণে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের অভিমত।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মজিদ সরকার বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে খানপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাট উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এদিকে সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় অনেকেই মনে করেন, আব্দুল মজিদ সরকার দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছেন। ফলে নির্বাচনী মাঠে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

Tag
আরও খবর