কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎

নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা

নাগেশ্বরী উপজেলায় যেকোনো ধরনের অনিয়ম, উচ্ছেদ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সততা, কর্মদক্ষতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণে ইতিমধ্যেই স্থানীয় সচেতন মহলে তিনি "দ্বিতীয় সারওয়ার আলম" হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করেছেন।

​উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে পৌঁছে দিতে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। ইউএনও সাফ জানিয়ে দিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধী যেই হোক না কেন—তিনি যদি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা হন, কোনো সাংবাদিক পরিচয়ধারী হন কিংবা সাধারণ জনতা—কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান থাকবে সম্পূর্ণ 'জিরো টলারেন্স'।

​স্থানীয় সূত্র জানায়, যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং জনভোগান্তি কমাতে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন তিনি। তার এই কঠোর ও ন্যায়পরায়ণ ভূমিকার কারণে সাধারণ মানুষের মনে প্রশাসনের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম খোদাদাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নাগেশ্বরী উপজেলাকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যেকোনো বাধা বা চাপের মুখেও প্রশাসন তার আইনি দায়িত্ব পালন করে যাবে। নাগেশ্বরী থেকে অনিয়ম-দুর্নীতি দূর করতে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর