ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার




রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর কুশাহাটা চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশাহাটা চরে লঞ্চটি আটকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের আটকে পড়া লঞ্চ থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে স্থানান্তর করা হয়।

রোববার (২৮ জুন) দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। উদ্ধার হওয়া ৮৫ জন যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “নৌ পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। উদ্ধার অভিযানে কেউ আহত হননি এবং সব যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আরও খবর



6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৫ ঘন্টা ৪১ মিনিট আগে