শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

লোহাগাড়ায় সাপের দংশনে যুবকের মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরো সাপের দংশনে সোহান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক  ছোবহান এলাকার মনু মিয়া চৌধুরী পাড়ার বাসিন্দা এবং জহির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন দিবাগত রাত প্রায় ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি গোখরো সাপ সোহানকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা সাপটিকে মেরে ফেলেন। তবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করানো হয়। পরে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

পরদিন সকালে সোহানের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সোহানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সাপে দংশনের পর কুসংস্কারে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হলে এমন মর্মান্তিক পরিণতি এড়ানো সম্ভব হতে পারত। তাই তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাপে দংশনের পর ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করাই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়।


Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১০ ঘন্টা ১৭ মিনিট আগে