কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা শেরপুরের কৃতী সন্তান মো. শাহরিয়ার ইসলাম ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘায় সীমাহীন লোডশেডিং মানুষের দুর্ভোগ শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত মরণফাঁদে রূপ নিয়েছে নারিকেলবাড়ীয়া-বাঘারপাড়া সড়ক আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বাঁকড়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে বহু যাত্রী আহত, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ লোহাগাড়ায় সাপের দংশনে যুবকের মৃত্যু মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে প্রধান শিক্ষিকার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা, অপসারণের দাবি সারিয়াকান্দিতে মিথ্যা বাইবেল পোড়ানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা; থানায় অভিযোগ

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ আটক এক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি মো. পিয়ার আলী (৩৫)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া এলাকার বাসিন্দা এবং ফজল হকের ছেলে।


রোববার (২৮ জুন) সন্ধ্যার পর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ নকশী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি অবৈধ পাইপগান উদ্ধার করা হয়।


ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। 


তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে বিজিবির নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর