টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগে চট্টগ্রামে দুই ছেলে গ্রেফতার ঝিনাইগাতীর ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে ঝিনাইগাতীতে অসহায় ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ইউএনও মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষামন্ত্রী সেলুলাইটিস: একটি সাধারণ ত্বকের সংক্রমণ যা গুরুতর ক্ষতি করতে পারে ড. স্টোন: একটি কিংবদন্তি বিজ্ঞান কল্পকাহিনি অ্যানিমে সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা

ঝিনাইগাতীর ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের একটি ভাঙা ব্রিজ দ্রুত মেরামতের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের চলাচলে বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার জনগণ ভাঙা ব্রিজটির বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের নজরে আনেন। বিষয়টি জানার পর ইউএনও তাৎক্ষণিকভাবে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।


ইউএনওর নির্দেশনার পর দ্রুত উদ্যোগ গ্রহণ করে ব্রিজটির মেরামত কাজ সম্পন্ন করা হয়। মঙ্গলবার (৩০ জুন) স্থানীয়দের জন্য ব্রিজটি পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়া হয়।


এলাকাবাসী জানান, প্রতিদিন শিশু শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ সাধারণ জনগণ এই ব্রিজ ব্যবহার করে স্কুল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ভাঙা থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে ছিলেন।


স্বল্প সময়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করে সমস্যার সমাধান করায় এলাকাবাসী ঝিনাইগাতী উপজেলার ইউএনও মো. আল-আমীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

Tag
আরও খবর