স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল ঈশ্বরগঞ্জে পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের বিদায় অভয়নগরে প্রাথমিক শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার আশাশুনিতে মৎস্য বিভাগের প্রদর্শণী পুকুরের উপকরণ বিতরণ অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস লাখাইয়ের মসজিদের মাইকে মৃ/ত্যুর ঘোষণা, দা"ফনের প্রস্তুতি, হঠাৎ চোখ খুঁললেন বৃদ্ধা। কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী ‎হোয়াইট ফ্লাইয়ের আগ্রাসনে বিলুপ্তির পথে বাগেরহাটের ঐতিহ্যবাহী নারিকেল তেল শিল্প যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগে চট্টগ্রামে দুই ছেলে গ্রেফতার

লাখাইয়ের মসজিদের মাইকে মৃ/ত্যুর ঘোষণা, দা"ফনের প্রস্তুতি, হঠাৎ চোখ খুঁললেন বৃদ্ধা।

লাখাইয়ের মসজিদের মাইকে মৃ/ত্যুর ঘোষণা, দা"ফনের প্রস্তুতি, হঠাৎ চোখ খুঁললেন বৃদ্ধা। লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের এক বয়স্ক মহিলার মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা করার কিছুক্ষণ পর দাফনের প্রস্তুতি এরই মধ্যে চোখ খুঁলে কথা বলার চেষ্টা ও করেন।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। এই বৃদ্ধা মহিলাটি হল লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত হুনর আলীর স্ত্রী নুর জাহান বেগম(৮৫)। ​স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের ওই মহিলা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।আজ হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি শরীর নিস্তেজ হয়ে পড়লে পরিবারের লোকজন ধরে নেন তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর নিয়ম অনুযায়ী স্থানীয় মসজিদের মাইকে তাঁর মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয় এবং দাফন-কাফনের প্রস্তুতি শুরু হয়।মৃত্যুর সংবাদ শুনে আগত মেহমানদের জন্য রান্না বান্নাও করা হয়। ​কিন্তু মাইকিং করার কিছুক্ষণের মধ্যেই অলৌকিক ঘটনাটি ঘটে। মৃত ভেবে শুইয়ে রাখা ওই মহিলা হঠাৎ নড়েচড়ে ওঠেন এবং চোখের পাতা খুঁলেন। পরিবারের সদস্যরা কাছে গিয়ে দেখেন তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং কথা বলার চেষ্টা করছেন। ​মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রাম ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অলৌকিক এই ঘটনাটি নিজ চোখে দেখার জন্য ওই বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমেছে। অনেকেই একে মহান আল্লাহর অশেষ কুদরত ও অলৌকিক নিয়ামত হিসেবে দেখছেন।
Tag
আরও খবর