ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বাঘারপাড়ায় নিয়ন্ত্রণহীন বাস গাছে ধাক্কা, অক্ষত সব যাত্রী

যশোর-বাঘারপাড়া মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন বাসে থাকা সকল যাত্রী। যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো বাসটিকে নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে থামিয়ে দেন চালক। ফলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যান বাসের সাধারণ যাত্রীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে বাঘারপাড়া থেকে যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বাঘারপাড়া পৌরসভার পাওয়ার হাউজ সংলগ্ন ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ করেই গাড়িটির ব্রেক ফেল করে এবং পুরোপুরি বিকল হয়ে পড়ে।

এ সময় মহাসড়কে তীব্র গতির বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সামনে বড় কোনো বিপদের মুখে পড়ার চেয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগিয়ে থামানোর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তিনি।

গাছের সাথে প্রচণ্ড ধাক্কায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালকের এই সময়োচিত ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কারণে অলৌকিকভাবে রক্ষা পান বাসে থাকা প্রতিটি যাত্রী।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বাসে থাকা যাত্রীরা জানান, চালক যদি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়িটি গাছে না মারতেন, তবে আজ বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত। চালকের এই বীরত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।


আরও খবর