ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার




সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে।

অভিযানকালে ফেন্সিডিলসহ মোঃ কবির হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের নওসের আলী সরদারের ছেলে। উদ্ধার হওয়া ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত আলামতসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

Tag
আরও খবর





6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

৩ ঘন্টা ৩১ মিনিট আগে