হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জুলাই ২০২৬) বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম, বামনডাঙ্গার উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন পল্লী চিকিৎসক মোঃ আশরাফ আলী (আর.এম.পি.), শিশু রোগের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডি.জি.এফ.পি ফ্যামিলি প্ল্যানিং কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত; ডাঃ মাইদুল ইসলাম, SACMO, কুড়িগ্রাম সদর; মোঃ আহসান হাবিব আশিক, সার্টিফিকেট ইন প্যারামেডিকেল, নাগেশ্বরী; এবং ডাঃ মোঃ মমিনুল ইসলাম (সাজু), সিএইচডব্লিউ, জেনারেল প্র্যাকটিশনার ও মা-শিশু রোগের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ।

স্থানীয় বাসিন্দারা জানান, বামনডাঙ্গা এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে এবং জরুরি রোগী পরিবহনে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। এছাড়া আশপাশে কোনো বাজার বা সহজলভ্য চিকিৎসাকেন্দ্র না থাকায় সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা পেতেও চরম দুর্ভোগে পড়েন।

এমন পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণের উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, এই ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্মের সভাপতি মোঃ আজিজুল হক, মোঃ হাফিজুর রহমান, মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী, মোঃ মাইনুল ইসলাম, মোঃ আফসার আলী, মোঃ সইবর আলী, খতিবর, জাহাঙ্গীর আলম, জহুরুল মিয়া, আমজাদ আলী, সামসুল হক, জাহাঙ্গীর আলী, জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag
আরও খবর