যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

জয়পুরহাটে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

জয়পুরহাটের কালাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম (৭৮) নামে এক পথচারী নিহত হয়েছে।

নিহত নজরুল ইসলাম (৭৫) উপজেলার আহম্মেবাদ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাজীপাড়া মোড় এলাকার নির্মাণাধীন হাইটেক পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পায়ে হেঁটে কালাই পৌর শহরে ছেলে শামীম মাস্টারের ভাড়া বাসায় যাচ্ছিলেন নজরুল ইসলাম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে, মোটরসাইকেল চালক শান্ত ইসলাম (২০) মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা হাসপাতালে ভর্তি করেন।  চিকিৎসার জন্য নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর