দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে  কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার প্রকল্পের আওতায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর নিয়োগ বোর্ডের সভাপতি  রনজিৎ বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা  আশালতা।

সংস্থার ফিন্যান্স ডিরেক্টর  আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন  প্রজেক্ট কো-অর্ডিনেটর  মুহাম্মদ মঞ্জুরুল হক। এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রায়হান কবির,প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন, শম্পা রানী দাস, কৃষকবৃন্দ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষকদের অবশ্যই জলবায়ু সহনশীল প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে এগিয়ে আসতে হবে। সরকারি কৃষি সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি  উন্নয়ন সংস্থা এ ধরনের উদ্যোগ উপকূলীয় কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩,৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩,৫৪০ কেজি জৈবসার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

ছবি- শ্যামনগরে লিডার্সের আয়োজনে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করছেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।  



Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৬ মিনিট আগে