নগদ টাকার লেনদেনের ঝুঁকি কমাতে পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ‎প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী অভিভাবক সহ শিক্ষককে হয়রানির অভিযোগ শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেবের মৃত্যু, এমপি মুজিবুর রহমানসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার, বন বিভাগের সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন জামালপুরে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বরিশালে ইয়াবা বহনের দায়ে রোহিঙ্গা তরুণীর ৩ বছরের জেল আশাশুনির নৈকাটিতে প্রশাসনের হস্তক্ষেপে ভূ-গর্ভ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ শ্রীমঙ্গলে ব্যাংকে ডেকে নিয়ে বিকাশ এজেন্টের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ আদমদীঘিতে লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করায় ৪ মালিককে জরিমানা পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড মাদারীপুর ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার। চৌদ্দগ্রাম যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা সাতক্ষীরা বিএনপি কার্যালয় বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দুই কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

শ্রীমঙ্গলে প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে 'অঙ্গীকারনামা' দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা মাদক ব্যবসায়ীর

পুনর্বাসন ও কর্মসংস্থানে সহায়তার আশ্বাস প্রশাসন ও সামাজিক সংগঠনের নেতাদের


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাদক নির্মুলে প্রশাসনের তৎপরতার পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ এবং টিম ডায়নামিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে সচেতনতামুলক সভাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ইতিবাচক সাড়াও মিলছে। 

স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার পাশাপাশি তাঁদের আত্মসমর্পণেও উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য প্রশাসনসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে সহায়তারও আশ্বাস দেয়া হচ্ছে।

এদিকে সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ ইমদাদুর রহমান মঙ্গলবার (৭ জুলাই) বেলা ৩টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসন, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য সালিশী ব্যক্তিদের উপস্থিতিতে অতীতের কর্মকাণ্ডের জন্য নিজেকে অপরাধী মনে করছেন এবং আর মাদক ব্যবসা বা সেবন করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষরের মাধ্যমে চিরতরে মাদক সেবন ও মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোসাব্বির আল মাসুদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ তাজ উদ্দিন তাজু প্রমুখ।

লিখিত অঙ্গীকারনামায় ইমদাদুর রহমান স্পষ্ট জানান, ভবিষ্যতে তিনি কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য যদি পুনরায় মাদকের সাথে জড়িত হন, তবে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য সালিশী ব্যক্তিদের যেকোনো সিদ্ধান্ত তিনি সানন্দে মেনে নেবেন। তিনি সুস্থ ও মানবিক জীবন গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ তাজ উদ্দিন তাজু বলেন, ইমদাদুর রহমান তার অন্ধকার জীবনের জন্য নিজেকে অপরাধী মনে করে অনুশোচনা প্রকাশ করে স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় সুস্থ জীবনে ফিরে আসার জন্য প্রশাসন এবং আমাদের কাছে সেরেন্ডার করেন। পরবর্তীতে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের মাধ্যমে প্রশাসনের উপস্থিতিতে তিনি সুস্থ জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

তাজু আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, এমন সামাজিক চাপ ও সচেতনতাই পারে সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করতে। 

শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোসাব্বির আল মাসুদ বলেন, আমি ২০১১ সাল থেকে ব্যক্তিগতভাবে মাদক বিরোধী আন্দোলন করে আসছি। শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ প্রতিষ্ঠার পর থেকে সবাইকে সাথে নিয়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নতুন সামাজিক আন্দোলনের ডাক দেই। সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলের তরুণ ও যুবসমাজের মধ্যে মাদকের নেতিবাচক প্রভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সচেতন নাগরিক ও সমাজসেবীদের সাথে নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিছু দিন আগে সংবাদ সম্মেলন করে মাদক প্রতিরোধে প্রশাসনসহ সকল নাগরিককে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানাই। 

তিনি আরও বলেন, গত শনিবার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও এলাকায় গিয়ে মাদক বিরোধী সচেতনামুলক সভা করি। এসময় এলাকার চিহ্নিত মাদক কারবারি ইমদাদুর রহমানকে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার আহবান করি। যদি মাদক ব্যবসা বন্ধ না করে তাহলে গ্রামবাসীকে সাথে নিয়ে তার বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেই। অবশেষে সেই মাদক কারবারি আমাদের আহবানে সাড়া দিয়ে প্রশাসনের উপস্থিতিতে মাদক ছেড়ে সুস্থ জীবনের ফিরে আসার অঙ্গীকার করে। আমরা তাকে ধন্যবাদ জানাই সুন্দর সিদ্ধান্তের জন্য। যারা মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসবে এসব বেকার তরুণ-যুবক ও অসচ্ছল ব্যক্তিদের জন্য আমরা পুনর্বাসন এবং কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবো। স্থানীয় প্রশাসনও আমাদের উদ্যোগেগে সহায়তার আশ্বাস দিয়েছেন। 

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা কামনা করেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, মাদক নির্মূলে সামাজিক সচেতনতা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে। মাদক ব্যবসা ও সেবন ছেড়ে কেউ সুস্থ জীবনে ফিরে আসলে প্রশাসন তাদের পাশে থাকবে। সামাজিকভাবে তাদের হেয় না করে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ সকলের সমন্বয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

Tag
আরও খবর