শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক যশোরের শার্শার সীমান্তে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোনসহ দুই বর্তমান ইউপি সদস্যসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । ​ বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। ​ ​আটককৃতদের মধ্যে দুইজন জনপ্রতিনিধি (ইউপি সদস্য) থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকরা হলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া এলাকার ইউপি সদস্য মৃত ইমানুর রহমানের ছেলে ইউপি সদস্য মোস্তফা কবির ফারুক (৪৭),একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৩), কলারোয়া উপজেলায় কাদপুর এলাকার রবিউল ইসলামের ছেলে ইউপি সদস্য, নিজাম উদ্দীন (৩৮),একই উপজেলার কাদপুর এলাকার সামছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। ​ ​বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল এবং মাদক চক্রের ওপর বিজিবির সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছিল।এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে ২১ বিজিবির একটি চৌকস দল শার্শার কায়বা সীমান্তের চন্দনপুর কলেজ মোড় এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই ৪ জনকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ​ ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করেছে। ​তিনি আরো বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করছে। সীমান্তের নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও খবর