আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।

লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। লাখাই উপজেলায় দলিল যার জমি তার’ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের প্রথম একটি মামলায় রায় প্রকাশ হওয়ায় আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম । লাখাইয়ে দীর্ঘদিন যাবত জবরদখলে থাকা ৪৩ শতাংশ আমন রকম ভূমি আদালতের আদেশে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন কে বুঝিয়ে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম প্রয়োজনীয় পুলিশ ফোর্স ও ভূমি অফিসের সার্ভেয়ার আহমেদ আলী সহ উপজেলার জিরুন্ডা মৌজা অবস্থিত ৪৩ শতাংশ আমন রকম ভূমি সনাক্তকরণ করে লাল নিশান টাংগিয়ে দখলমুক্ত করে প্রকৃত ভূমি মালিক সৈয়দ হুসন পিতা মৃত্যু ফাজিল মিয়াকে দখল সমজিয়ে দেন।এ সময় স্থানীয় লোকজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়ন এর স্বজন গ্রামের মৃত ফাজিল মিয়ার পুত্র সৈয়দ হুসন দলিল মূলে এ ৪৩ শতাংশ আমন রকম ভূমির মালিক ও দখলদার হিসাবে ভোগদখল করে আসছিলেন।এর মধ্যে জিরুন্ডা গ্রামের মাহবুবুল আলম নয়ন নামে জনৈক ব্যক্তি কথিত দলিল মূলে আরএস রেকর্ড করে জমিটি জবর দখল করে নেয়। নিরুপায় হয়ে সৈয়দ হুসন প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে প্রায় ২৫ বছর পর আদালতের মাধ্যমে আজ তাঁর জমি টুকু দখলমুক্ত করে থাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে জমি ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন সৈয়দ হুসন এর পুত্র আন্জব আলী। আন্জব আলীর সাথে আলাপকালে জানান আমার বাবা দীর্ঘদিন যাবত আইনী লড়াইয়ের পর আজ আমরা জমি ফেরত পেয়েছি।তাতে আমরা সন্তুষ্ট। আমরা ন্যায় বিচার পেয়েছি।
Tag
আরও খবর