দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

বরিশালের আগৈলঝাড়ায় চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল উশৃঙ্খল জনতা। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সংঘটিত এই হামলায় পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ​আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান,চুরি,মাদকসহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেফতার করার পর তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার মৃত্যুর গুজব ছড়ায়। এরপর শতাধিক নারী ও পুরুষ লাঠিসোঁটা নিয়ে থানায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের টেনেহিঁচড়ে মারধর করে এবং থানায় ব্যাপক ভাঙচুর চালায়। ​এদিকে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে,রিয়াজের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছে। ​আইন নিজের হাতে তুলে নিয়ে পুলিশের ওপর এমন নৃশংস হামলা ও থানা ভাঙচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আরও খবর