কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের

বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। এ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।

উদ্বোধনকালে ইউএনও বলেন, পৌরসভার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। বজ্রপাতের ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যায় স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরে নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ প্রেক্ষাপটে বজ্রপাত মোকাবিলায় তালগাছ রোপণের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

Tag
আরও খবর