বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে নাটোর ১ , ( লালপুর - বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের বিশেষ বরাদ্দে চারটি গ্রামীণ সড়ক এইচবিবি (হেরিংবোন বন্ড) করণের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার আলো দেখা দিয়েছে । দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কাটিয়ে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। উন্নয়নের ছোঁয়া যেন মানুষের হৃদয়ে লেগেছে। এইচবিবি করণ সম্পন্ন হওয়া সড়কগুলো হলো ৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামে আবু তালেবের বাড়ি থেকে শামসুল শা এর বাড়ি পর্যন্ত, ৩ নম্বর ওয়ার্ডের নাগশোষা গ্রামে রফিকুল ইসলামের বাড়ি থেকে আজিরুলের বাড়ি পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ড মোহরকয়া গ্রামের জাফরের বাড়ি থেকে সলেমানের জমি পর্যন্ত এবং ৬ নম্বর ওয়ার্ডের রহিমপুর গ্রামে লিটনের বাড়ি থেকে জিয়ার বাড়ি পর্যন্ত। নাগশোষা গ্রামের বাবর আলী জানান, আগে বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল অত্যন্ত দুরূহ ছিল। কাঁচা রাস্তার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। সড়কগুলো এইচবিবি করণ শুরু হওয়ায় আশার আলো দেখা দিয়েছে। ফতেপুর গ্রামের নাসির উদ্দিন এবং শাজাহান আলী বলেন, বিগত ১৭ বছর আমাদের এ গ্রামটি অবহেলায় ছিল, এখানে বিএনপির ভোটার সংখ্যা বেশি থাকায় উন্নয়ন ছোঁয়া পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। মোহরকয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, রাস্তা এইচবিবি করণে সহজে যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহনও অনেক সহজ হবে। এলাকাবাসী বলেন, জনদুর্ভোগ লাঘবে এ ধরনের উন্নয়নমূলক কাজ গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ প্রকল্প বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখায় ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর সহ বিএনপির নেতৃত্বেরও প্রশংসা করেন তারা। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও বিলমাড়ীয়া ইউনিয়নের অবশিষ্ট কাঁচা সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় এনে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও টেকসই করা হবে।
Tag
আরও খবর