ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব

'কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরুপ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব ক্লাববে 

সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টায় শহরেরর কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে আহবায়ক সৈয়দ সালাহউদ্দিন এর সভপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহবায়ক আবুজার রহমান বাবলা, যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য আব্দুর রব, শামসুল ইসলাম শামিম এবং নুর মোহাম্মদ সাগর।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, মামুন আহমেদ এবং এম মুসলিম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল থেকে প্রকাশিত সাপ্তাহিক চায়ের জনপদ এর পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করেন ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু। শ্রীমঙ্গল প্রেসক্লাবে আহবায়ক সৈয়দ সালাহউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমদ এর হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা  তুলে দেন চায়ের জনপদ এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আল-আমিন।   

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সম্মাননা শুধু নিছক অনুষ্ঠান নয়; বরং শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের সম্মিলিত অর্জনের একটি গৌরবময় স্বীকৃতি। বক্তারা আরও বলেন, এ সম্মাননা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

চায়ের জনপদ এর পক্ষ থেকে বলা হয়, শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ সালাউদ্দিন বলেন, ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা সংবাদের মাধ্যমে জনস্বার্থ, গণমানুষের অধিকার, সমাজের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা পেয়েছে প্রেসক্লাব। এসময় তিনি  বস্তুনিষ্ঠ এবং নীতি-নৈতিকতার অটুট রেখে সদা সংবাদ পরিবেশনের অনুরোধ জানান প্রেসক্লাব সদস্যদের প্রতি

সভায় সৈয়দ সালাউদ্দিন বলেন, আগামী রোববার (১২ জুলাই) সকালে পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে তিনি সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন। এসময় তিনি সহকর্মী সবার কাছে দোয়া কামনা করেন।


Tag
আরও খবর