ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব


মৌলভীবাজারের কমলগঞ্জে অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার দুপুরে শমশেরনগরস্থ কাযার্লয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ স্বরসতি মোহান্ত, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তন শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য, কবি শেখর গোস্বামী।

অনুষ্ঠানের শুরুতে ‘অঞ্জলি-২’ এর মোড়ক উম্মোচন করা হয়। বক্তব্য রাখেন সঙ্গীতা দেবনাথ, প্রদীপ দাশ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, শিক্ষক ফয়সল আহমেদ, নিরঞ্জন দেব প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসময় মোহান্ত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বইপড়া ও সাহিত্যচচার্ অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়কাল ছিল বই পড়ার যুগ। আর বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আমার বাড়িতে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগারেও বই পড়ার লোকের অভাব। বিভিন্ন স্থানে পাঠাগার থাকলেও বই পড়ার লোকের যেন অভাব দেখা দিয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার গুরুত্বের আহ্বান জানান।

অনুষ্ঠানে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কান্তি দেব ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Tag
আরও খবর