সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি

মোঃ ফিরোজ মাহমুদ , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুকে ঘিরে শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন একই প্রতিষ্ঠানের শিক্ষিকা দীপিকা দেবনাথ। ওই পোস্টে তিনি দীপা রানী দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পরোক্ষভাবে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে দীপিকা দেবনাথ লেখেন, একসময় দীপা রানী দাসের সঙ্গে তোলা ছবিগুলো তাকে অনেক আনন্দ দিত। কিন্তু দীর্ঘদিন পর সেই ছবিগুলো দেখতে গিয়ে তিনি গভীরভাবে ভেঙে পড়েছেন। তিনি লেখেন, “আমরা সবাই একদিন ছবি হয়েই থাকব, কিন্তু এই ছবির একজন মানুষ এভাবে হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবেন, তা ভাবতেই পারছি না।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মৃত্যুর আগের বিকেলেও দীপা রানী দাসকে হাসিখুশি দেখেছিলেন। তাই হঠাৎ এমন মৃত্যুকে তিনি মেনে নিতে পারছেন না। তার ভাষায়, “কত লড়াকু নারী ছিলেন আপনি! কখনো তো আপনাকে হতাশ হতে দেখিনি। তাহলে কী অন্য কিছু হয়েছিল? সত্যিটা কী ভয়ংকর কিছু?” দীপিকা দেবনাথ আরও দাবি করেন, জীবিত অবস্থায় দীপা রানী দাসকে তিনি বারবার স্বামীর বাড়িতে ফিরে না যেতে পরামর্শ দিয়েছিলেন। তবে দীপা রানী দাস স্বামী-সন্তান ও শাশুড়িকে নিয়ে একসঙ্গে সংসার করার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন। পোস্টের শেষ অংশে তিনি গভীর শোক প্রকাশ করে লেখেন, “মানতে পারছি না ম্যাডাম, কিছুতেই মানতে পারছি না। ওপারে শান্তিতে থাকুন। শান্তির ঘুম ঘুমান ম্যাডাম। বিদায়।” উল্লেখ্য, এর আগে দীপা রানী দাসের মৃত্যুর ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের নির্যাতনের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সহকর্মীসহ স্বজনরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আরও খবর