র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আওতাধীন নাগেশ্বরী উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে মূল নেতৃত্বে এসেছেন ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের অগ্রভাগের দুই সাহসী ‘জুলাই যোদ্ধা’।

​ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোবাসসের মীম।

​সংগঠন সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

​স্থানীয় তরুণ ও যুবসমাজ মনে করছেন, জুলাই আন্দোলনের মাঠ কাঁপানো লড়াকু দুই সৈনিকের হাতে উপজেলার নেতৃত্ব আসায় সংগঠনটি আরও গতিশীল হবে। সাধারণ মানুষের অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে এই নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

​নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে নাগেশ্বরী উপজেলার যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে তারা রাজপথে ও সামাজিক কার্যক্রমে সর্বদা সক্রিয় থাকবেন।

Tag
আরও খবর