দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার

জন্মের পর থেকেই কেটে গেছে দীর্ঘ ১৬টি বছর। পা রেখেছে ১৭-তে। কিন্তু অর্থাভাব আর চরম অসহায়ত্বের কারণে আজ পর্যন্ত এক পা-ও নিজে নিজে চলতে পারতো না তারা। অর্থাভাবে মেলেনি একটা হুইলচেয়ারও। যশোরের শার্শার কায়বা ইউনিয়নের বাসিন্দা দিনমজুর শরিফুজ্জামান মিলন ও তাসলিমা আক্তার দম্পতির যমজ দুই ছেলে সাজেদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফির ​এই অসহায় পরিবারের মানবেতর জীবন সংগ্রাম ও দুই প্রতিবন্ধী সন্তানের কষ্টের কথা নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর তা নজরে আসে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে ওয়াহিদের। সংবাদ প্রকাশের পর আর দেরি করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। ​ সোমবার বিকেলে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে ওয়াহিদের মানবিক উদ্যোগে মাহি ও রাফির জন্য উপহার হিসেবে দুটি হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়। ইউএনও-র পক্ষে হুইলচেয়ার দুটি পরিবারের হাতে তুলে দিতে উপস্থিত হন ৭ নম্বর কায়বা ইউনিয়নের প্রশাসক অশোক কুমার বিশ্বাস এবং ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হাসান। ​ ​দীর্ঘ ১৬ বছর পর সন্তানদের চলাচলের জন্য একটি সহায়ক বাহন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে পুরো পরিবার। অসহায় এই দুই প্রতিবন্ধী ভাইয়ের পক্ষে হুইলচেয়ার দুটি গ্রহণ করেন তাদের দাদী মমতাজ বেগম ও ফুফু নারগিস পারভীন। হুইলচেয়ার দুটি হাতে পেয়ে তারা উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপ পরিবারটির দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে অন্তত দুটি হুইল চেয়ারের ব্যবস্থা হলেও, এই যমজ দুই ভাইয়ের উপযুক্ত চিকিৎসাসেবা এবং মাথা গোঁজার মতো একটি নিরাপদ বসতঘরের জন্য এখনও বিত্তবান ও সমাজসেবী সংগঠনগুলোর দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন। ​ এদিকে উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কায়বা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
আরও খবর