মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা

নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার কলোকাটি এলাকায় অবস্থিত মিনি ফ্যান্টাসি কিংডম পার্কের একটি ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাব্বির ছৈয়াল (২০) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে পার্কের ভেতরের ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সাব্বির ছৈয়াল নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের সোনা মিয়া ছৈয়ালের ছেলে। তিনি গত প্রায় তিন বছর ধরে মিনি ফ্যান্টাসি কিংডম পার্কে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সাব্বির পার্কের অন্যান্য কর্মচারীদের সঙ্গে ছিলেন। এরপর সবাই নিজ নিজ কক্ষে চলে যান। সোমবার সকালে নির্ধারিত সময়ে কাজে না আসায় সহকর্মীরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্কের ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পার্ক কর্তৃপক্ষ নড়িয়া থানায় খবর দেয়।

খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পার্কের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Tag
আরও খবর