চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের আওতাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে সিবিও নেতৃবৃন্দের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) শেরপুর সদর উপজেলার ছোট ঝাউয়েরচর সূর্যমুখী যুব উন্নয়ন সংস্থার সিবিও নেতৃবৃন্দ ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব উন্নয়ন সংস্থা সিবিও পরিদর্শন করেন। শিক্ষা সফরের মাধ্যমে অংশগ্রহণকারীরা সংগঠন পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, সঞ্চয় কার্যক্রম, আয়বর্ধক উদ্যোগ এবং টেকসই সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, কারিতাস ঝিনাইগাতী উপজেলা শাখার সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক রনু নকরেক এবং সুবল ম্রংসহ উভয় সিবিওর নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে বিভিন্ন সিবিওর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও সফল উদ্যোগ বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়, যা সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহায়তায় ও  কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল, শেরপুর সদর কার্যালয়ের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আয়োজনে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর