চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন পাড়া গ্রামের জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপনকারী বৃদ্ধা বিধবা ফুলজান বিবির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস সরেজমিনে ফুলজান বিবির বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ফুলজান বিবির হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে প্রকাশিত সংবাদে উঠে আসে, প্রায় ৮৫ বছর বয়সী ফুলজান বিবি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা একটি টিনের ঘরে ছেলে, মেয়ে ও নাতনিকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সামান্য ঝড়-বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে এবং চরম দুর্ভোগে পড়তে হয় পরিবারটিকে। তাঁর ছেলে নুর ইসলাম দিনমজুরের কাজ করে কোনো রকমে সংসার চালালেও জরাজীর্ণ ঘরটি মেরামত কিংবা নতুন ঘর নির্মাণ করার সামর্থ্য নেই।

সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন ফুলজান বিবির বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় এবং তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, ফুলজান বিবির পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। তাঁকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া তাঁর বসবাসের উপযোগী ঘরের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ফুলজান বিবির জন্য একটি স্থায়ী ঘরের ব্যবস্থা করার দাবি জানান।


আরও খবর