সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-07-2026 11:25:20 pm

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়ার বিষয়টিকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির সরকার জানিয়েছে, এই সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আইন মেনেই নেয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণের প্রক্রিয়াই মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।


ব্রিফিংয়ে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের প্রসঙ্গও উঠে আসে, যেখানে তিনি দাবি করেছিলেন যে- তিনি ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন।


অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।


এদিকে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে ভারতের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়া বা স্থগিত হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। গণমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করে তিনি জানান, বাংলাদেশে চলমান সমস্ত উন্নয়ন প্রকল্প দুই দেশের সরকারের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতেই নেয়া হয়েছে এবং বর্তমানেও সেভাবেই এগুলোর কাজ এগিয়ে চলছে।

আরও খবর